• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা ফাল্গুন ১৪৩২ সকাল ০৭:৫২:৪৪ (13-Feb-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীর সুবর্ণচরে কৃষকদের প্রশিক্ষণ

৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫২:৪৬

নোয়াখালীর সুবর্ণচরে কৃষকদের প্রশিক্ষণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর ও লক্ষীপুর জেলার লবণাক্ত অঞ্চলে চাষ উপযোগী বিনা উদ্ভাবিত সয়াবিনের জাত পরিচিত, চাষাবাদ পদ্ধতি, ফসল কর্তন ও বীজ সংরক্ষণ কলাকৌশল শীর্ষক কৃষকদের নিয়ে এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

Ad

৪ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) আয়োজনে সুবর্ণচরের বিনা উপকেন্দ্র প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

Ad
Ad

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নোয়াখালীর উপ-পরিচালক আশীষ কুমার কর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিনা সিএসও গবেষণা সমন্বায়ক প্রধান ড. মো. ইব্রাহিম খলিল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প পরিচালক ড. রেজা মোহাম্মদ ইমন।

এসময় আরও উপস্থিত ছিলেন- বিসিসিটিএফ প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ এর ড. মাহবুবুর রহমান খান ও বিনা উপকেন্দ্র নোয়াখালীর ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. ইলিয়াস হোসেন।

প্রশিক্ষণে ৫০ জন কৃষক-কৃষাণী অংশ নেন। প্রশিক্ষণে বিনা উদ্ভাবিত সয়াবিন জাত- ৩, ৫, ৬, ৭ ও তৈল জাতীয় বিভিন্ন ফসলের সম্প্রসারণ বিষয়ে আলোচনা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

তারেক রহমানের নেতৃত্বে ভূমিধ্স জয় পেল বিএনপি
তারেক রহমানের নেতৃত্বে ভূমিধ্স জয় পেল বিএনপি
১৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:১০:১২




ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:৩৪:৩১

বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:০৮:৫৩

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:২২

সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:০৮


চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৮:৪৪


Follow Us