• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:৫৩:৪৮ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

ফ্রিল্যান্সিংয়ে দক্ষ জনশক্তি গড়তে পারলে বদলে যাবে পাহাড়ের অর্থনীতি: মীর হেলাল

২১ নভেম্বর ২০২৬ সকাল ১০:১২:১৫

ফ্রিল্যান্সিংয়ে দক্ষ জনশক্তি গড়তে পারলে বদলে যাবে পাহাড়ের অর্থনীতি: মীর হেলাল
সনদ দিচ্ছেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল। ছবি: এশিয়ান টিভি

রাঙামাটি প্রতিনিধি: ফ্রিল্যান্সিং ও প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারলে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার বীর মোহাম্মদ হেলাল উদ্দীন (মীর হেলাল)। তিনি বলেন, পাহাড়ের বেকারত্ব দূর করে তরুণদের স্বাবলম্বী করতে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির উদ্যোগ বাড়াতে হবে।

২০ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভুক্ত কর্মসূচির আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সম্পন্নকারী তরুণ-তরুণীদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করার পরিকল্পনা নিয়ে কাজ করছেন। এরই ধারাবাহিকতায় ফ্রিল্যান্সিং খাতে প্রণোদনা, প্রশিক্ষণ ও কর্মশালার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ফ্রিল্যান্সারদের জন্য ই-পেমেন্ট ব্যবস্থা সহজ করা এবং কর ও মূল্য সংযোজন করসংক্রান্ত প্রক্রিয়া সহজ করার উদ্যোগ রয়েছে।

আরও পড়ুন

কালিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে দোয়া

তিনি বলেন, বড় বিনিয়োগ ছাড়াও প্রশিক্ষিত জনবল তৈরি করে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। একটি প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ১০০ জন দক্ষ জনবল তৈরি করা গেলে তাঁদের অনেকেই কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হতে পারবেন। পরবর্তী সময়ে তাঁরা অন্যদের কাজের সুযোগ তৈরি করেও স্থানীয় অর্থনীতিতে অবদান রাখতে পারবেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার বলেন, পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রযুক্তিনির্ভর ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। তরুণদের কর্মমুখী ও স্বাবলম্বী করতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার রেজাউল করিম, জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সদস্য ফারুক আহাম্মেদ সাব্বিরসহ পরিষদের অন্যান্য সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

মানিকগঞ্জ পৌরসভার লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার

অনুষ্ঠানের শেষপর্যায়ে প্রশিক্ষণ সম্পন্নকারী তরুণ-তরুণীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ