• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে চৈত্র ১৪৩২ বিকাল ০৫:১১:৫৪ (07-Apr-2026)
  • - ৩৩° সে:

রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ ২০ জন গ্রেফতার

৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:০০:০৪

রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ ২০ জন গ্রেফতার

রাজশাহী ব্যুরো: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পবা, কর্ণহার, মতিহার থানা এবং গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪ জন মাদককারবারিকে গ্রেফতার করেছে।

৭ এপ্রিল মঙ্গলবার সকালে আরএমপি মিডিয়াসেল এর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, আরএমপি’র পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

গ্রেফতাররা হলেন- আরএমপি’র বা থানার শুভিপাড়া গ্রামের মৃত আ. আলীমের ছেলে মো. বেলায়েত আলী (৬০), কর্ণহার থানার কবিরাজপাড়া গ্রামের মৃত মনসুর রহমানের ছেলে মো. মোংলা (৪০), মতিহার থানার সাতবাড়িয়া (মিজানের মোড়) গ্রামের মৃত নূর মোহাম্মদের মেয়ে মোছা. কমেলা বেগম (৫২) এবং অপরজন মতিহার থানার খোঁজাপুর গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে মো. রোকন আলী (২০)।

Ad

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ ও ৬ এপ্রিল রাজশাহী মহানগরের বিভিন্ন থানাধীন এলাকায় পৃথক পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়। আটকদের দেহ তল্লাশি করে গাঁজা, ইয়াবা এবং নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ওই সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২ হাজার ৩শ’ টাকা জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতার নারী আসামি কমেলার বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় ৯টি মাদক মামলা চলমান রয়েছে। অপরদিকে আরএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা পুলিশের অভিয়ানে আরো ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ফের সৌদি আরবে ইরানের হামলা
ফের সৌদি আরবে ইরানের হামলা
৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:০১:১৯



জয়পুরহাটে বাড়ছে হামের প্রকোপ
জয়পুরহাটে বাড়ছে হামের প্রকোপ
৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৩৫:১২


‘আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়’
‘আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়’
৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১১:২১






Follow Us