• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫২:১০ (07-Nov-2026)
  • - ৩৩° সে:

মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:১৬

মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে অপসাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা ও অপপ্রচারের প্রতিবাদে এবং এসব কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৭ নভেম্বর শনিবার দুপুরে মণিরামপুর পৌর শহরের যশোর-সাতক্ষীরা মহাসড়কে মণিরামপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতাহার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে এস এম মজনুর রহমান বলেন, ‘সাংবাদিকতা একটি মহান পেশা। কিন্তু কিছু কুচক্রী মহল হলুদ সাংবাদিকতা ও অপপ্রচারের মাধ্যমে এ পেশার মর্যাদা ক্ষুণ্ন করছে। মণিরামপুরের সচেতন সমাজ ও সাংবাদিকরা এ ধরনের অপতৎপরতা কোনোভাবেই মেনে নেবে না।’

আরও পড়ুন

জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

কর্মসূচিতে সংহতি প্রকাশ করে মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন বলেন, ‘সত্য প্রকাশ ও ন্যায়ের পক্ষে থাকা কলম সৈনিকদের পাশে দেশের গণতন্ত্রকামী জনগণ রয়েছে। অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইলিংয়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

মণিরামপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস বলেন, ‘একটি কুচক্রী চক্র ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে অপপ্রচারে লিপ্ত রয়েছে। অবিলম্বে এসব কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।’

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য ফ্রন্টের মণিরামপুর উপজেলা শাখার সভাপতি সন্তোষ স্বর বলেন, ‘সামাজিক সম্প্রীতি নষ্ট ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে কিছু ব্যক্তি হলুদ সাংবাদিকতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

আরও পড়ুন

মাদারীপুরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার শিক্ষক সমিতির মণিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মজিদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আলী, সিনিয়র সাংবাদিক অধ্যাপক আব্বাস উদ্দীন, দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শাহিনুর রহমান পান্না, ইলিয়াস হোসেন, জি এম ফারুক আলম, অধ্যাপক হোসাইন নজরুল হক, আসাদুজ্জামান রয়েল, সাংবাদিক ও শিক্ষক অশোক বিশ্বাস এবং প্রভাষক সঞ্জয় দে প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি, ঝিকরগাছা, অভয়নগর ও কেশবপুর প্রেসক্লাব, বাংলাদেশ কম্পিউটার শিক্ষক সমিতি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা সাংবাদিকতার পেশাগত মর্যাদা ও নৈতিকতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অপসাংবাদিকতা, উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আরও পড়ুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বড়াইগ্রামে র‍্যালি-আলোচনা সভা

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ভিসা সহজ করল সৌদি আরব
ভিসা সহজ করল সৌদি আরব
৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:২৫







আগামীকাল কালীপূজা
আগামীকাল কালীপূজা
৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৬:৪৮