• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:০৮:২৫ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

সিলেটে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ

১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৪০:০০

সিলেটে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ

সিলেট প্রতিনিধি: সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে আনুমানিক ৩২ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকাগুলোতে এসব অভিযান পরিচালিত হয়।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, ৪৮ বিজিবির দায়িত্বাধীন সোনারহাট, সংগ্রাম, বাংলাবাজার, বিছনাকান্দি এবং সোনালীচেলা বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) সদস্যরা একযোগে এ চোরাচালানবিরোধী অভিযান চালান।

তিনি আরও জানান, অভিযানকালে ভারত থেকে অবৈধভাবে আনা জিরা, ফুচকা, গরু, চকলেট, শনপাপড়ি, সাবান, বিস্কুট ও চিনি উদ্ধার করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে রসুন এবং চোরাচালানে ব্যবহৃত একটি নৌকা জব্দ করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





জামালপুরে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু
জামালপুরে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু
১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩০:১৪


ক্যানসার হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ২০০ শয্যা
ক্যানসার হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ২০০ শয্যা
১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২২:৪২


হামের উপসর্গে আরও ২ প্রাণহানি, আক্রান্ত ১৩৪৩
হামের উপসর্গে আরও ২ প্রাণহানি, আক্রান্ত ১৩৪৩
১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১২:১৩