• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৬:৪২ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৮:৫৬

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে সাথী আক্তার (৯) নামে এক ৩য় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

২৪ অক্টোবর শনিবার বেলা ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নিহত সাথী আক্তার ওই এলাকার জাকিরুল ইসলামের কন্যা। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী ছিল।

আরও পড়ুন

মাদারীপুরে মোবাইল চোর ধরতে গিয়ে বৃদ্ধর মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে সাথী আক্তার তার ফুফু জুমুরী বেগমের সঙ্গে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে কাপড় ধুতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত নদীর পানিতে ডুবে যায় শিশুটি। অনেকক্ষণ সাথীকে দেখতে না পেয়ে তার ফুফু ডাক চিৎকার শুরু করেন।

পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় ২ ঘণ্টা পর নদী থেকে সাথী আক্তারের নিথর দেহ উদ্ধার করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

সেনবাগে আগুনে পুড়ল বসতঘর, ক্ষয়ক্ষতি ৫ লাখ টাকা

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






প্রবীণ সাংবাদিক শফিকুর রহমান ইন্তেকাল করেছেন
প্রবীণ সাংবাদিক শফিকুর রহমান ইন্তেকাল করেছেন
২৪ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০৬:৪৪




নতুন সেতু পেরিয়ে চীন সফরে কিম জং উন
নতুন সেতু পেরিয়ে চীন সফরে কিম জং উন
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২৬:২৫