• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই শ্রাবণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:১১:১১ (21-Jul-2026)
  • - ৩৩° সে:

চাঁদপুরে বাড়ির ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত

২১ জুলাই ২০২৬ দুপুর ১২:০৩:১৬

চাঁদপুরে বাড়ির ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে নিজ বাড়ির দোতলা ছাদ থেকে পড়ে বিল্লাল নামে ৬০ বছর বয়সী এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

২১ জুলাই মঙ্গলবার চাঁদপুর সদর উপজেলার বাগাদি নানুপুর এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল ফরিদগঞ্জ উপজেলার বালুথুবা ইসলামপুর এলাকার মৃত শামসুল হকের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, বিল্লাল নিজ বাড়ির দোতলা ছাদে অবস্থানকালে গাছের ডাল কাটতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা দ্রুত তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানালে, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





নলডাঙ্গায় চালককে অজ্ঞান করে অটো ছিনতাই
নলডাঙ্গায় চালককে অজ্ঞান করে অটো ছিনতাই
২১ জুলাই ২০২৬ বিকাল ০৫:১৭:৫৩






Follow Us