• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ দুপুর ০১:৪৫:০৬ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

১১ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:০৯

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মী গ্রেফতার। ছবি: এশিয়ান টিভি

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের রাঙামাটি জেলা শাখার সহসভাপতি মো. নুর উদ্দিন সোহাগ এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৭ নম্বর ওয়ার্ড শাখার সহসভাপতি মো. সাদ্দাম হোসেন।

এ ছাড়া ছাত্রলীগ, যুবলীগ ও কৃষক লীগের বিভিন্ন পদে থাকা নেতাকর্মীরাও রয়েছেন গ্রেফতারের তালিকায়। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে কোতয়ালী থানা কর্তৃপক্ষ।

১০ নভেম্বর মঙ্গলবার রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

আরও পড়ুন

উখিয়ায় গ্যাসের নতুন অস্তিত্ব শনাক্ত, অনুসন্ধানে নামছে বাপেক্স

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. নুর উদ্দিন সোহাগ (৩৮), সহসভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, রাঙামাটি জেলা শাখা; মো. সাদ্দাম হোসেন (৩০), সহসভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ৭ নম্বর ওয়ার্ড শাখা, রাঙামাটি; চন্দন দাশ (৩৮), সাংগঠনিক সম্পাদক, রাঙামাটি পৌর কৃষক লীগ; মো. পারভেজ মোশারফ হোসেন (২৫), সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ, রাঙামাটি; আরিয়ান রিয়াজ (২৪), সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ, রাঙামাটি; যিশু চৌধুরী (৩০), সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ, রাঙামাটি; মো. রাকিব (১৯), সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ, রাঙামাটি; নাজমুল সাকিব রাফি (২৪), সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ, রাঙামাটি; মো. হানিফ (৩৬), সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাঙামাটি পৌর শাখা এবং মো. সেলিম (৫৫), শ্রমিক কল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, রাঙামাটি।

পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত। এ অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেফতার করা হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, সাংগঠনিক কার্যক্রমের ধরন কিংবা পৃথক কোনো মামলার তথ্য পুলিশি বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিধি মোতাবেক তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন

পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বেআইনি কার্যক্রম প্রতিরোধে বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী
জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী
১১ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২৬:৩১