বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১৫ মার্চ বিকেল সাধুরপাড়া ইউনিয়নের শেখপাড়া এবং বাঙ্গালপাড়া বাজারে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। মাদক, জুয়া, বাল্যবিবাহ এবং ডলার প্রতারক চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণাসহ বিভিন্ন সচেতনতা মূলক আলোচনা অনুষ্ঠিত হয়।


এ সময় উপস্থিত ছিলেন, কামালের বার্তী তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম-এর নেতৃত্বে বিভিন্ন শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখেন, কামালের বার্তী তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম, কনস্টেবল সুজন মিয়া, বিভিন্ন দলের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এ সময় তারা মাদক, জুয়া, বাল্যবিবাহ, ডলার প্রতারক চক্রের বিরুদ্ধে আলোচনা করা হয়।
এসময় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান কামালের বার্তী তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available