• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৮:০৩:০৩ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

হাদি হত্যা

ভারতে গ্রেফতার হওয়াদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি

১৬ মার্চ ২০২৬ রাত ০৮:৩২:৫৮

ভারতে গ্রেফতার হওয়াদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার হওয়া প্রধান দুই সন্দেহভাজন আসামির সঙ্গে সাক্ষাতের আবেদন (কনস্যুলার অ্যাক্সেস) জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি হাদি হত্যা মামলার দুই আসামিকে অবৈধভাবে সীমান্ত পার করে দেওয়ার অভিযোগে গ্রেফতার ফিলিপ সাংমার জন্যও সাক্ষাতের আবেদন করা হয়েছে।

তবে এখন অবধি ভারত সরকার থেকে কনস্যুলার অ্যাক্সেস পাওয়া যায়নি জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এটি প্রক্রিয়াধীন।

১৬ মার্চ সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

আরও পড়ুন

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা বললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ

শামা ওবায়েদ বলেন, আমরা কলকাতার সঙ্গে যোগাযোগে আছি, আমরা ভারতের সঙ্গে যোগাযোগে আছি। আমাদের সরকার সব রকম চেষ্টা চালাচ্ছে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের কনস্যুলার অ্যাক্সেস পেতে এবং তাদের ফেরত আনতে। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ আছে, তারা তাদের কাজ করছে।

তিনি বলেন, আমরা কনস্যুলার অ্যাক্সেস পাওয়ার পরে অমরা তদন্ত করার পর আমরা বলতে পারব। আমাদের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা চলছে, আমরা আশা করছি, ভারত আমাদের সহযোগিতা করবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচসহ নয়টি মানবাধিকার সংগঠন এক চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করার দাবি জানিয়েছে। এ বিষয়ে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, এখনো তিনি প্রতিবেদনটি পড়ে দেখেননি।

আরও পড়ুন

শিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছরে মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি জায়গা আমরা দেখে এসেছি। মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বারবার। যে র‌্যাবকে মানুষের সুরক্ষার জন্য, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য তৈরি করা হয়েছিল সেই র‌্যাবকে গত ১৭ বছর আওয়ামী লীগ সরকার জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, মানবাধিকার লঙ্ঘন করতে ব্যবহার করা হয়েছে।

তিনি বলেন, বিএনপি একটি মানবিক সরকার গঠন করেছে, মানবিক দল। আমরা মানবাধিকার যাতে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, আরও শক্তিশালী হয় সেই লক্ষ্যে বিএনপি বিগত দিনে কাজ করেছে, অতীতেও করবে। মাত্র সরকার গঠন হয়েছে। এটা স্বরারাষ্ট্রমন্ত্রী প্রশ্নটা করলে ন্যায্যতা পাবে। আর এটা সময়ের ব্যাপার, প্রতিবেদনটা পড়ে দেখতে হবে।

আজ বিকেলে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে। সেখানে রাষ্ট্রদূত ফ্রান্স থেকে এয়ারবাস কেনার বিষয়টি তুলেছেন কিনা-জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, আমাদের সব বন্ধুদের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, পররাষ্ট্রনীতি নিয়ে আলাপ হয়। বাংলাদেশের সবার সঙ্গে সম্পর্ক থাকবে ‘বাংলাদেশ প্রথম নীতির’ ভীত্তিতে।

আরও পড়ুন

বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা

রোববার প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন সাক্ষাৎ করেছে। সেই সাক্ষাতে রাশিয়া থেকে জ্বালানি আনার বিষয়ে আলোচনা হয়েছে কিনা-জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি মন্ত্রণালয় থেকে আমরা জেনেছি, বর্তমানে কোনো জ্বালানি সংকট নেই। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য সব দেশের সঙ্গে নিশ্চই জ্বালানি মন্ত্রণালয় কথা বলছে। আমাদের সঙ্গে রাশিয়ার জ্বালানি ছাড়াও বহু ইস্যু আছে কথা বলার।

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশি যারা আছেন তাদের মধ্যে যারা দেশে আসতে চাইছেন তাদের বিশেষ ফ্লাইটে আসার জন্য আমরা ব্যবস্থা করছি। যারা আসতে পারছে না, তারা যেন ওখানে নিরাপদ থাকেন সেটা আমরা নিশ্চিত করছি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২


এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪২


লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত ৩, আহত ১৫
লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত ৩, আহত ১৫
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৪:০২