• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই বৈশাখ ১৪৩৩ ভোর ০৪:২০:২৪ (01-May-2026)
  • - ৩৩° সে:

স্কোরবোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৬ মার্চ ২০২৬ রাত ০৮:০৭:৩৮

স্কোরবোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক : মিরপুর সুইমিং পুলে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করা হলেও ৫ বছরের বেশি সময় ধরে নষ্ট হয়ে পড়ে আছে পুলের ডিজিটাল স্কোর বোর্ড। এর আগে যা দাম ধরা হয়েছিল ৫ কোটি টাকা। তবে স্কোরবোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

১৬ মার্চ সোমবার ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।

Ad
Ad

তিনি বলেন, একটি স্কোর বোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না। যারাই করেছে, দুর্নীতির জন্য করেছে। আমার এখানে দুর্নীতির কোনও সুযোগ নেই। মাননীয়  প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুর্নীতির শতভাগ লাগাম টেনে ধরার জন্য প্রস্তুত আছি।

Ad

এদিন রেফারি নিয়ে কথা বলেছেন ক্রীড়ামন্ত্রী। তার ভাষ্য, প্রতিটি সেক্টরে, গেমসে কিন্তু রেফারির প্রয়োজন হয়। অথচ তারা ক্রীড়া পরিষদের আওতায় নেই। আমাদের নির্বাহী পরিচালকের সঙ্গে কথা বলেছি, পরবর্তীতে সকল রেফারিদের ক্রীড়া পরিষদের আওতায় এনে কীভাবে তাদের একটি কমিউনিকেশনের মাধ্যমে আরও বেশি ইনভলভমেন্ট বাড়াতে পারি, তাদের যে সুযোগ-সুবিধা দরকার সেগুলো আমরা পর্যাপ্ত পরিমাণ দিতে পারি, সে বিষয়গুলো নিয়ে একটি প্রাথমিক আলোচনা হয়েছে। তবে এটা এখনও ফাইনাল হয়নি।

তিনি বলেন, আমরা আলোচনা শুরু করেছি। পরবর্তীতে রেফারিদের সঙ্গে বসতে হবে। আমাদের ক্রীড়া পরিষদের যে নীতিমালা রয়েছে, কিছু জায়গা হয়তো বা পরিবর্তন করতে হবে। সেগুলো পরিবর্তন করে আমরা চাই যেন রেফারিরাও আমাদের একটি অংশ হয়। তাদেরকেও আমাদের ভিতরে নিয়ে আসা হবে।

এদিকে, আগামী ৩০ এপ্রিল ‘নতুন কুড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যে কারণে এখন ক্রীড়া মন্ত্রণালয় ও ক্রীড়া পরিষদে ব্যস্ত সময় পার করছেন কর্মকর্তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:২০:১০

চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৩:০৫

৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১০:৪৫



Follow Us