• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:০৩:৫১ (11-Oct-2026)
  • - ৩৩° সে:

সুনামগঞ্জের ছাতকে বিদেশী রিভলবার উদ্ধার

১১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩১:৩৮

সুনামগঞ্জের ছাতকে বিদেশী রিভলবার উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯) এর এক বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী রিভলবার উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে পলিয়ে যায় ২/৩ জন অজ্ঞাতনামা অপরাধী।

১১ অক্টোবর  রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৯, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআরবি-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ)-এর একটি আভিযানিক দল ছাতক থানা এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে খবর পায়—নোয়ারাই ইউনিয়নের বেতুরা গ্রামের সন্টু মিয়ার বসতবাড়ির উত্তর পাশে পাকা রাস্তা সংলগ্ন বাঁশঝাড়ের ভেতরে কতিপয় ব্যক্তি অপরাধমূলক ও মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে রাত ১২ টার সময় এসআরবির দলটি ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে ১টি কালো রঙের পলিথিন ব্যাগ ফেলে অন্ধকারের সুযোগে সুকৌশলে পালিয়ে যায় অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তি। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের ফেলে যাওয়া পলিথিন ও শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় ১টি ফায়ারিং ট্রিগার ও ফায়ারিং পিনযুক্ত বিদেশী রিভলবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রিভলবারটির এক পাশে বড় অক্ষরে ‘USA’ খোদাই করা রয়েছে।

এসআরবি-৯ সূত্রে জানা গেছে, এ ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ‘১৮৭৮ সালের অস্ত্র আইন’-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামত সুনামগঞ্জের ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পলাতক আসামীদের আইনের আওতায় আনতে এসআরবি-৯-এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সুনামগঞ্জের ছাতকে বিদেশী রিভলবার উদ্ধার
সুনামগঞ্জের ছাতকে বিদেশী রিভলবার উদ্ধার
১১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩১:৩৮

হাম উপসর্গে একদিনে ৭ শিশুর মৃত্যু
হাম উপসর্গে একদিনে ৭ শিশুর মৃত্যু
১১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৮:১২