• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে শ্রাবণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৭:২৫ (14-Aug-2026)
  • - ৩৩° সে:

দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১৪ আগস্ট ২০২৬ বিকাল ০৫:৩৫:২৫

দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

​সুনামগঞ্জ প্রতিনিধি: ​সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৫০ পিস ইয়াবাসহ মো. আব্দুস সামাদ (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা-পুলিশ।

​গ্রেফতার হওয়া আব্দুস সামাদ উপজেলার ১ নং বাংলাবাজার ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে।

​পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. জানু মিয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফ খান, এএসআই আলী আকবর ও এএসআই আমির হোসেন দোয়ারাবাজার ইউনিয়নের দলেরগাঁও গ্রামের মানিক মিয়ার পুকুরের উত্তর পাশে বিরিসিংগামী পাকা রাস্তায় অবস্থান নেয়। এ সময় ওই এলাকায় সন্দেহজনকভাবে চলাচলের সময় আব্দুস সামাদকে আটক করা হয়। পরে নিয়ম অনুযায়ী তার দেহ তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করে পুলিশ।

​বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হাজার ছাড়ালো সুপারশপ স্বপ্নের আউটলেট
হাজার ছাড়ালো সুপারশপ স্বপ্নের আউটলেট
১৪ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:১৭:৩৭






সারাদেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
সারাদেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
১৪ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৫২:১৮



দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
১৪ আগস্ট ২০২৬ বিকাল ০৩:১৬:০৭