নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
১৭ নভেম্বর মঙ্গলবার উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সুজাইলহাটে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
উত্তরবঙ্গ চক্ষু হাসপাতাল এবং এনায়েতপুরের ইফফাত ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত এ চিকিৎসাসেবা কার্যক্রম চলে। ক্যাম্পে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে এলাকার ৫ শতাধিক দরিদ্র ও সুবিধাবঞ্চিত চোখের রোগীদের বিনা মূল্যে চিকিৎসাপত্র দেওয়ার পাশাপাশি চশমা দেওয়া হয়। এছাড়া ছানি অস্ত্রোপচারের জন্য রোগী বাছাই করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ। এসময় ইফফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমরুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইমরুল কায়েস।
আয়োজকেরা জানান, প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষদের চোখের আলো ফিরিয়ে দিতে এবং তাঁদের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available