নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৩ বছর ৬ মাসের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে নয়ন (১৪) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় আড়াইহাজার থানায় ২০ এপ্রিল সোমবার দায়ের করা মামলার বাদী হয়েছেন ভুক্তভোগী শিশুর মা। এর আগে, ১৯ এপ্রিল রোববার রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।


আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার জানান, গত ১৬ এপ্রিল সকালে শিশুর দাদি তাসলিমা বেগম নাতনিকে নিয়ে আড়াইহাজারের গোপালদী পৌরসভার জালাকান্দি গ্রামে বেড়াতে যান। বিকেল ৩টার দিকে আসামি নয়ন (শিশুর দাদির চাচাতো ভাইয়ের ছেলে) শিশুটিকে আম খাওয়ানোর কথা বলে আম গাছের নিচে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ। রোববার সন্ধ্যায় দাদি শিশুকে নিয়ে বাড়ি ফিরলে রাত ১০টার দিকে শিশু তীব্র ব্যথায় কান্নাকাটি শুরু করে। মায়ের জিজ্ঞাসায় শিশু বিষয়টা খুলে বলে। পরে শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়।

তিনি আরও জানান, পুলিশ আসামিকে গ্রেফতার করেছে। তাকে আদালতে পাঠানোর ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available