• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১১:৫৯:৩২ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নামে ভুয়া ফটো কার্ড, থানায় জিডি

২০ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৩৮:২৬

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নামে ভুয়া ফটো কার্ড, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নামে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে রাজধানীর রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

১৯ এপ্রিল রোববার বিকেলে প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. শাহীদুল ইসলাম ওই জিডি করেন।

জিডি সূত্রে জানা গেছে, ‘Gen Z (FS Gaming)’ নামক একটি ফেসবুক গ্রুপ থেকে প্রতিমন্ত্রীর ছবি ব্যবহার করে একটি ভুয়া ‘ফটোকার্ড’ শেয়ার করা হচ্ছে।

আরও পড়ুন

আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন

সেখানে প্রতিমন্ত্রীর বরাতে লেখা হয়েছে, গতকাল রাতে আমি অন্তত ১০টি পাম্পে গিয়েছি। কোথাও কোনো ভিড় বা জ্বালানি সংকট চোখে পড়েনি।

তবে জিডি আবেদনে একান্ত সচিব উল্লেখ করেন, প্রতিমন্ত্রী গতকাল রাতে কোনো তেল পাম্প পরিদর্শন করেননি এবং এ ধরনের কোনো বক্তব্যও কোথাও প্রদান করেননি। মূলত বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।

গতকাল বিকেলেই তিনি চট্টগ্রাম ও মাতারবাড়ীর বিভিন্ন বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো পরিদর্শন শেষে ঢাকা ফিরেছেন।

আরও পড়ুন

নির্বাচনের সময় আ. লীগের কাছে ভোট ভিক্ষা চেয়েছিল বিএনপি: শফিকুর রহমান

প্রতিমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং দেশের জ্বালানি খাতের সাফল্যকে ম্লান করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

এই অপপ্রচারের সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০