গাজীপুর (উত্তর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়ার জন্য বিভিন্ন পরিবহনের চালকেরা দীর্ঘ লাইন দিয়েছেন। ফিলিং স্টেশনের উভয় পাশে ট্রাক, বাসের দীর্ঘ সারি। গাড়িচালক ও সহকারীরা প্লাস্টিকের বালতি, কনটেইনার নিয়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন তেলের জন্য। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
১৪ মার্চ শনিবার বিকেলে উপজেলার জৈনা বাজার এলাকার মেসার্স আহম্মদ ফিলিং স্টেশনে গিয়ে এমন চিত্র দেখা যায়।


গাড়িচালক সাব্বির বলেন, ‘তিন দিন ধরে জ্বালানি তেলের জন্য অপেক্ষা করছি। এখনো তেল পাইনি। পাশের জৈনা বাজার থেকে বালতি কিনে এনেছি তেলের জন্য। এখানেও লম্বা লাইন। খুব বিপদে পড়েছি।’

আরেক বাস চালক বলেন, ‘বেলা ৩টা থেকে জ্বালানি তেলের অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে আছি। আমার সামনে শত শত গাড়ি। কখন তেল পাব তার ঠিক নেই। পাব কি না, এটাও নিশ্চিত করে বলতে পারছি না।’

মেসার্স আহাম্মদ ফিলিং স্টেশনের মালিক আলমগীর হোসাইন বলেন, ‘দুই দিন ধরে পেট্রোল, অকটেন নেই। শুধু ডিজেল রয়েছে। কিন্তু যে পরিমাণ চাহিদা তার একভাগও নেই। যতক্ষণ আছে ততক্ষণ দিচ্ছি।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available