বাগেরহাট প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাগেরহাটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষমেলা-২০২৬’-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ জুলাই শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, বাগেরহাটের যৌথ আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমসহ অনেকে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের প্রতিটি মানুষকে বৃক্ষরোপণ আন্দোলনে সম্পৃক্ত হতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যা নিশ্চিত করেও সবুজ পরিবেশ গড়ে তুলতে হবে।
প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতীকী বৃক্ষরোপণ করেন এবং বৃক্ষমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available