• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:২০:৫৯ (04-Sep-2026)
  • - ৩৩° সে:

এক্সপ্রেসওয়ের ওপর থেকে মুখে স্কচটেপ লাগানো মরদেহ উদ্ধার

৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:২১:৩৪

এক্সপ্রেসওয়ের ওপর থেকে মুখে স্কচটেপ লাগানো মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তার পরনে ছিল সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি। মুখে স্কচটেপ লাগানো ছিল।

খবর পেয়ে বনানী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সকাল পৌনে ১০টার দিকে এ বিষয়ে জানতে চাইলে এসআই নজরুল ইসলাম বলেন, ‘আমরা কাজ করছি, পরে বিস্তারিত জানাব।’

এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো অংশে নিরাপত্তা ক্যামেরা রয়েছে। তবে কীভাবে ওই ব্যক্তির মরদেহ সেখানে এল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

মরদেহের পরিচয় শনাক্ত এবং ঘটনাটি কীভাবে ঘটেছে, তা জানতে পুলিশ তদন্ত করছে।

সূত্র: কাল বেলা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা
রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা
৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৪:২২



আজ জাতীয় বন্যপ্রাণী দিবস
আজ জাতীয় বন্যপ্রাণী দিবস
৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৯:৫৭