ডেস্ক রিপোর্ট: রাজধানীর হাজারীবাগের টালি অফিস মোড় এলাকার একটি ভবনে লিফটের ফাঁকা জায়গায় পড়ে সুভাষ চন্দ্র পাল (৭৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের সাবেক শিক্ষক ছিলেন।
৩০ আগস্ট রোববার সকাল ৭টার দিকে টালি অফিস মোড়ের ২৫৫/২ নম্বর সুলতানগঞ্জ এলাকার নিজ বাসভবনে এ দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সকাল ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সুভাষ চন্দ্র পাল ওই ভবনের সাততলায় পরিবারের সঙ্গে থাকতেন। প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
এ সময় ভবনের নির্মাণশ্রমিকরা লিফটের ফাঁকা জায়গায় তাকে পড়ে থাকতে দেখেন। পরে তারা পরিবারের সদস্যদের খবর দেন। নির্মাণশ্রমিকদের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসকের বরাতে মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়ার পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available