• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ রাত ১০:২৬:২২ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

রূপায়ণ সিটি উত্তরাতে চালু হচ্ছে অষ্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাস

২৬ অক্টোবর ২০২৬ রাত ০৮:৫৬:০৭

রূপায়ণ সিটি উত্তরাতে চালু হচ্ছে অষ্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাস

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের প্রথম প্রিমিয়াম মেগা গেইটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরায় নতুন ক্যাম্পাস স্থাপন করতে যাচ্ছে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল (এউএসআইএস), ঢাকা।

এ লক্ষ্যে ২৬ অক্টোবর সোমবার রূপায়ণ সিটি উত্তরার স্কাই ভিলা লাউঞ্জে রূপায়ণ সিটি উত্তরা ও অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এই উদ্যোগের মধ্য দিয়ে ঢাকার উত্তরায় আন্তর্জাতিক শিক্ষার নতুন সুযোগ সৃষ্টির পথ তৈরি হলো। রূপায়ণ সিটি উত্তরার বাসিন্দাদের পাশাপাশি বৃহত্তর উত্তরার পরিবারগুলোর জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে আশা করা হচ্ছে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাখাওয়াত আবু খায়ের মোহাম্মদ।

আরও পড়ুন

ঢাকার আবহাওয়া: আজ আকাশ আংশিক মেঘলা ও শুষ্ক থাকতে পারে

ব্যবস্থাপনা পরিচালক, এম. খোরশেদ আলম, পরিচালক ও উন্নয়ন কমিটির চেয়ারম্যান লিয়াকত হোসেন মোগল, পরিচালক এবং নির্বাচন ও নিয়োগ কমিটির চেয়ারম্যান মমতাজুল করিম আনসারী।

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, কো-চেয়ারম্যান জনাব মাহির আলী খাঁন রাতুল, ভাইস চেয়ারম্যান নওরিন জাহান মিতুল, সাইফ আলী খাঁন অতুল ও ওয়ালিদ মুখাই আলী, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) পি. জে. উল্লাহ, রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব, উপপ্রধান নির্বাহী কর্মকর্তা ( রূপায়ণ হাউজিং এস্টেট লি.) সাইফুল ইসলাম এবং রূপায়ণ গ্রুপের ডাইরেক্টর মার্কেটিং অমিত চক্রবর্ত্তী।

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান জনাব লিয়াকত আলী খাঁন মুকুল বলেন, “রূপায়ণ সিটি উত্তরা আমাদের কাছে শুধু একটি আবাসন প্রকল্প নয়; এটি একটি পরিকল্পিত ও আধুনিক জীবনব্যবস্থার প্রতিচ্ছবি। আমরা এমন একটি কমিউনিটি গড়ে তুলতে চাই, যেখানে পরিবারগুলো নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে বসবাসের পাশাপাশি তাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও পাবে। অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাস স্থাপনের উদ্যোগ আমাদের সেই বৃহত্তর পরিকল্পনাকে আরও এগিয়ে নেবে।”

আরও পড়ুন

আজ সোমবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাখাওয়াত আবু খায়ের মোহাম্মদ বলেন, “আজ আমরা একটি সমঝোতায় উপনীত হয়েছি। রূপায়ণ সিটি উত্তরায় অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের আগমন দেশের আবাসন ও শিক্ষা খাতকে আরও সমৃদ্ধ করবে।”

রূপায়ণ সিটি উত্তরা আধুনিক আবাসন, পরিকল্পিত পরিবেশ, নিরাপত্তা এবং সমন্বিত নাগরিক সুবিধার সমন্বয়ে একটি স্বতন্ত্র আবাসিক কমিউনিটি হিসেবে গড়ে উঠেছে। এই কমিউনিটিতে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাস স্থাপনের উদ্যোগ আবাসনের পাশাপাশি শিক্ষা ও পরিবারকেন্দ্রিক জীবনযাপনের গুরুত্বকে আরও সামনে নিয়ে এসেছে।

আন্তর্জাতিক শিক্ষার সুযোগকে আবাসিক কমিউনিটির কাছাকাছি নিয়ে আসার এই উদ্যোগ রূপায়ণ সিটি উত্তরার দীর্ঘমেয়াদি উন্নয়ন ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর মাধ্যমে উত্তরায় আধুনিক আবাসন ও শিক্ষার সমন্বয়ে একটি আরও সমৃদ্ধ জীবন পরিবেশ গড়ে তোলার সম্ভাবনা সৃষ্টি হবে।

আরও পড়ুন

ছুটি শেষে চিরচেনা রূপে ঢাকা

অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকার নতুন ক্যাম্পাস স্থাপনের পরিকল্পনা রূপায়ণ সিটি উত্তরার উন্নয়নযাত্রায় একটি উল্লেখযোগ্য সংযোজন। এই উদ্যোগ বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট পরিবারগুলোর জন্য শিক্ষার সুযোগ আরও সহজলভ্য হওয়ার পাশাপাশি বৃহত্তর উত্তরার শিক্ষা পরিবেশেও ইতিবাচক প্রভাব পড়ার প্রত্যাশা রয়েছে।

আবাসন ও শিক্ষার এই সমন্বয় একটি আধুনিক কমিউনিটির ধারণাকে আরও বিস্তৃত করবে—যেখানে শুধু বসবাসের জন্য উন্নত অবকাঠামো নয়, বরং পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্ভাবনাময় পরিবেশ গড়ে তোলাও সমান গুরুত্ব পাবে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯







গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
২৬ অক্টোবর ২০২৬ রাত ০৮:০১:১৭