ডেস্ক রিপোর্ট: সাবেক শিক্ষামন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১৮ আগস্ট মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু।
তিনি জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তৌফিক নেওয়াজ। মঙ্গলবার রাতে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনের স্থান ও সময় আজ ১৯ আগস্ট বুধবার দুপুরের পর পরিবারের পক্ষ থেকে জানানো হবে বলে জানিয়েছেন জে আর ওয়াদুদ টিপু।
জানা গেছে, ২০১৯ সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে শারীরিকভাবে অসুস্থ ছিলেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে স্বজনরা তাকে হুইলচেয়ারে করে আদালতে নিয়ে যান। সেখানে তিনি কারাবন্দি স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করেন।
পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ দীর্ঘদিন আইন পেশায় যুক্ত ছিলেন।
সূত্র: বাংলানিউজ২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available