• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:১৪:৩৯ (21-Apr-2026)
  • - ৩৩° সে:

ক্যানসার হাসপাতালের উপপরিচালককে কোপানোর ঘটনায় আটক ৫

২১ এপ্রিল ২০২৬ দুপুর ০১:১৬:২৭

ক্যানসার হাসপাতালের উপপরিচালককে কোপানোর ঘটনায় আটক ৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক ডা. আহমদ হোসেনকে (৫০) কোপানোর ঘটনায় প্রধান অভিযুক্তসহ পাঁচজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

২১ এপ্রিল মঙ্গলবার র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। 
তিনি জানান, এ ঘটনায় বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে দুপুর দেড়টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

Ad
Ad

এর আগে সোমবার সন্ধ্যায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের একটি গলিতে পৌঁছালে দুই যুবক পেছন থেকে ডা. আহমদ হোসেনের ওপর হামলা চালায়। তাকে ভয় দেখানোর উদ্দেশ্যে ছুরিকাঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

Ad

ঘটনাটি নিশ্চিত করেছেন বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান। তিনি জানান, ভুক্তভোগীকে দীর্ঘদিন ধরে একটি চক্র বিদেশি নম্বর থেকে টেন্ডার সংক্রান্ত হুমকি দিয়ে আসছিল।

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত অব্যাহত রেখেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন
চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১২:২১

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১২:০৯


পদত্যাগ করলেন মার্কিন শ্রম সচিব
পদত্যাগ করলেন মার্কিন শ্রম সচিব
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:০৬:৪৮





গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা সরকারের
গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা সরকারের
২১ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৪৬:০৫



Follow Us