ডেস্ক রিপোর্ট: ২০০৯ সালে পিলখানায় সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডে নেপথ্য ষড়যন্ত্র, ঘাতকদের সঙ্গে যোগসাজশ এবং রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৩১ অক্টোবর শনিবার দিবাগত গভীর রাতে রাজধানীর বনানী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল সূত্র জানিয়েছে, গ্রেফতার সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ নিরাপত্তাবিরোধী বিভিন্ন তৎপরতায় যুক্ত থাকার প্রাথমিক প্রমাণ রয়েছে।
বিশেষ করে ইতিহাসের অন্যতম বর্বরোচিত পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সক্রিয় ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ডে সরাসরি জড়িত চক্রের সঙ্গে যোগাযোগ ও ভূমিকা নিয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানের পর গ্রেফতার খন্দকার আব্দুল হাফিজকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ডিবি সূত্র জানিয়েছে, নিরাপত্তা ও হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগের গভীরতা খতিয়ে দেখতে তাকে বর্তমানে সংস্থাটির কার্যালয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available