• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই ভাদ্র ১৪৩৩ সকাল ১১:১২:২১ (02-Sep-2026)
  • - ৩৩° সে:

ঢাকা ছাড়লেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪২:৫২

ঢাকা ছাড়লেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

অনলাইন ডেস্ক: সফর শেষে ঢাকা ছেড়েছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপ।

২ সেপ্টেম্বর বুধবার ঢাকা ছাড়ার সময় জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান।

এর আগে, গত ৩০ আগস্ট ঢাকায় আসেন অ্যান্ডা ফিলিপ।

সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ নারী সংসদ সদস্য ও রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় আইপিইউ মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠন ও সংসদীয় সুসম্পর্ক বিস্তারে গুরুত্বারোপ করেন।

সফরকালে অ্যান্ডা ফিলিপ জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দুই দিনের ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম
দুই দিনের ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম
২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪৬:৫৭

ঢাকা ছাড়লেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ
ঢাকা ছাড়লেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ
২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪২:৫২