ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৫১টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। আজ ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে রমনা বিভাগে ২১ জন, লালবাগ বিভাগে ৪১, ওয়ারী বিভাগে ৭১, মতিঝিল বিভাগে ৪৯, তেজগাঁও বিভাগে ৯০, মিরপুর বিভাগে ১২৪, গুলশান বিভাগে ৩২, উত্তরা বিভাগে ৫১ এবং গোয়েন্দা বিভাগে একজনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে এক কেজি ১৬০ গ্রাম গাঁজা, ২ হাজার ২৩৭টি ইয়াবা, ২০ বোতল ফেনসিডিল, আটটি মোবাইল ফোন, একটি চাপাতি, একজন ভুক্তভোগী ও নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available