• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৩ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৫:২৭:০০ (28-Jul-2026)
  • - ৩৩° সে:

মিরপুর কলেজের সীমানা প্রাচীর ধসে নিহত ১, আহত অন্তত ৭

২৮ জুলাই ২০২৬ বিকাল ০৪:২১:০৬

মিরপুর কলেজের সীমানা প্রাচীর ধসে নিহত ১, আহত অন্তত ৭

অনলাইন ডেস্ক: রাজধানীর মিরপুর-২ নম্বরে মিরপুর কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে নাছিমা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।

২৮ জুলাই মঙ্গলবার দুপুরে লাভ রোড-মন্দির রোড এলাকায় টিসিবির পণ্য বিক্রির সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য সংগ্রহের জন্য কলেজের পেছনের দেয়ালের পাশে দীর্ঘ লাইনে সাধারণ মানুষ অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ করেই কলেজের সীমানা প্রাচীর ধসে পড়ে। এতে কয়েকজন নারী-পুরুষ দেয়ালের নিচে চাপা পড়েন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান।

গুরুতর আহত নাছিমা বেগমকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি মিরপুর-২ নম্বর জনতা হাউজিং এলাকার বাসিন্দা।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, দেয়াল ধসের ঘটনায় নাছিমা বেগম নামে একজন নিহত হয়েছেন এবং আরও সাত থেকে আটজন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us