নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও থানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগের নেত্রী মোসা. শিল্পী বেগম জামিন পেয়েছেন।
২১ এপ্রিল মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।


এর আগে একই দিনে দুপুরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে এক মাস ১৬ দিন বয়সী শিশুসন্তানসহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল।

আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আসামি শিল্পী বেগমকে তার শিশুসন্তানসহ হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
মামলার নথি অনুযায়ী, ২০ এপ্রিল সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর বাসা থেকে শিল্পী বেগমকে গ্রেফতার করা হয়। ২০২৫ সালের ২৫ জানুয়ারি তেজগাঁও থানায় দায়ের করা একটি মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়।
এজাহারে বলা হয়, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ মুবিন রাতুলের ওপর হামলা এবং পরে তার বাসায় ভাঙচুর ও প্রায় পাঁচ লাখ টাকা লুটপাটের ঘটনায় শিল্পী বেগমের সম্পৃক্ততা পাওয়া গেছে।
গত বছরের ১ জানুয়ারি ভুক্তভোগীর মা শাহনূর খানম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১০৩ জনের নাম উল্লেখ করে এবং আরও ১২০ থেকে ১৩০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available