• ঢাকা
  • |
  • রবিবার ১২ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:২৬:১৩ (27-Sep-2026)
  • - ৩৩° সে:

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬

২৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:৪৩

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬

ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

২৭ সেপ্টেম্বর রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪৩ জন, লালবাগে ৫২, ওয়ারীতে ৫২, মতিঝিলে ৬৮, তেজগাঁওয়ে ৯৯, মিরপুরে ১১৪, গুলশানে ৩৭, উত্তরা বিভাগে ৩৮ এবং গোয়েন্দা বিভাগে তিনজন রয়েছেন।

অভিযানকালে ৪০০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৩১৪টি ইয়াবা, দুটি সুইচ গিয়ার, একটি ব্যানার, ছয়টি মুখোশ, ১১টি মুঠোফোন, ৫ হাজার ১০০ টাকা এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব: সালমান মুক্তাদির
এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব: সালমান মুক্তাদির
২৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৮:৪৭



ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬
২৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:৪৩