ডেস্ক রিপোর্ট: সপ্তাহের বিভিন্ন দিনে রাজধানীর বিভিন্ন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে। ফলে কেনাকাটা কিংবা ঘুরতে বের হওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার সাপ্তাহিক বন্ধের দিন জানা জরুরি। আজ ২৮ আগস্ট শুক্রবার রাজধানীর যেসব এলাকার দোকানপাট, মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে, তা তুলে ধরা হলো।
যেসব এলাকার দোকানপাট বন্ধ
বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চাঁনখারপুল ও গুলিস্তানের দক্ষিণ অংশে দোকানপাট বন্ধ থাকবে।
যেসব মার্কেট বন্ধ
আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটারা, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট ও সান্দ্রা সুপার মার্কেট বন্ধ থাকবে।
যেসব দর্শনীয় স্থান বন্ধ
শুক্রবার রাজধানীর কয়েকটি দর্শনীয় স্থান ও জাদুঘরও সাপ্তাহিক বন্ধ থাকে। এর মধ্যে রয়েছে—
সামরিক জাদুঘর: বিজয় সরণিতে অবস্থিত এ জাদুঘর সাধারণত সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর: আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে।
তাই শুক্রবার এসব এলাকায় কেনাকাটা বা দর্শনীয় স্থান ভ্রমণের পরিকল্পনা থাকলে আগে থেকেই সাপ্তাহিক বন্ধের বিষয়টি বিবেচনায় নেওয়া ভালো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available