• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই চৈত্র ১৪৩২ রাত ১১:০০:২১ (19-Mar-2026)
  • - ৩৩° সে:

ঈদুল ফিতর উপলক্ষে ‘গুলশান সোসাইটি চাঁদরাত–২০২৬’ উৎসব

১৯ মার্চ ২০২৬ রাত ০৯:০৪:৫০

ঈদুল ফিতর উপলক্ষে ‘গুলশান সোসাইটি চাঁদরাত–২০২৬’ উৎসব

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে রাজধানীর গুলশানে শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য উৎসব ‘গুলশান সোসাইটি চাঁদরাত–২০২৬’। ইতোমধ্যেই এ আয়োজন নগরবাসীর মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে দিয়েছে।

১৯ মার্চ বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। চাঁদ দেখা সাপেক্ষে প্রতিদিন বিকাল ৪টা থেকে শুরু হয়ে ২০ মার্চ সাহ্‌রি পর্যন্ত এ আয়োজন চলবে।

Ad
Ad

গুলশান সোসাইটি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ উৎসবের প্রধান পৃষ্ঠপোষক ব্যাংক এশিয়া। আয়োজকদের মতে, নগরজীবনের ব্যস্ততার মধ্যে হারিয়ে যাওয়া চাঁদরাতের ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির আবহ ফিরিয়ে আনাই এ আয়োজনের লক্ষ্য।

Ad

উৎসবে ৩০টিরও বেশি স্বনামধন্য ব্র্যান্ড অংশগ্রহণ করেছে। তাদের স্টলে প্রিমিয়াম লাইফস্টাইল পণ্য, হাতে তৈরি গয়না, ঘর সাজানোর সামগ্রী এবং দেশি-বিদেশি শিল্পকর্ম প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে।

গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাতের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল আর. কে. হোসেন, গুলশান সোসাইটির সহ-সভাপতি সৈয়দ আলমাস কবির, সাধারণ সম্পাদক সৈয়দ আহসান হাবিব এবং সাংস্কৃতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান শ্রাবন্ধী দত্তসহ অন্যান্যরা।

উৎসবকে প্রাণবন্ত করতে প্রতিদিন থাকছে সুফি সংগীত, গজল ও কাওয়ালি পরিবেশনা। এছাড়া শিশুদের জন্য রাখা হয়েছে ঐতিহ্যবাহী পুতুলনাচ, যা পরিবারসহ দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে।

আয়োজকরা আশা করছেন, এই আয়োজন নগরবাসীর মাঝে ঈদের আগমনী আনন্দকে আরও বর্ণিল করে তুলবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মালয়েশিয়ায় শনিবার পবিত্র ঈদুল ফিতর
মালয়েশিয়ায় শনিবার পবিত্র ঈদুল ফিতর
১৯ মার্চ ২০২৬ রাত ০৮:০৮:৩০







Follow Us