• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই আশ্বিন ১৪৩৩ সকাল ১০:৫২:৫৯ (03-Oct-2026)
  • - ৩৩° সে:

২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪০২

৩ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৪৩:৩৭

২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪০২

ডেস্ক রিপোর্ট: রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে ৫০টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

৩ অক্টোবর শনিবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগ ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করে।

বিভাগভিত্তিক গ্রেফতারের মধ্যে মিরপুর বিভাগে ১০৫ জন, মতিঝিল বিভাগে ৬১ জন, তেজগাঁও বিভাগে ৫৬ জন, ওয়ারী বিভাগে ৪৫ জন, লালবাগ বিভাগে ৪২ জন, উত্তরা বিভাগে ৩৮ জন, রমনা বিভাগে ৩০ জন, গুলশান বিভাগে ২৩ জন এবং গোয়েন্দা বিভাগে ২ জন রয়েছেন।

অভিযানে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি, সাতটি চাপাতি, চারটি রামদা, একটি প্লাস, ৮ হাজার ৯৯৬টি ইয়াবা, ৩৫ গ্রাম গাঁজা, পাঁচ ক্যান বিয়ার, তিনটি মোবাইল ফোন ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



টিভিতে আজকের খেলা (৩ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (৩ অক্টোবর)
৩ অক্টোবর ২০২৬ সকাল ১০:৩১:০৭







২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪০২
২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪০২
৩ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৪৩:৩৭