অনলাইন ডেস্ক: রাজধানীর মিরপুরের পাইকপাড়া সরকারি কোয়ার্টারে ২ অক্টোবর শুক্রবার সংঘটিত লিফট দুর্ঘটনার বিষয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। পাশাপাশি এ দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে মন্ত্রণালয়।
৩ অক্টোবর শনিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল বাকের মো. তৌহিদ এই কমিটির আহবায়ক এবং বুয়েটের ডির্পাটমেন্ট অব ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ড. মাহবুব আলম ও গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (ই/এম) আবদুল্যাহ আল মামুন অপর দুই সদস্য হিসেবে কাজ করবেন।
কমিটির কার্যপরিধিতে লিফট রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় যথাযথ নিয়ম অনুসরণ বা প্রতিপালন করা হচ্ছিল কিনা এবং লিফট দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে বলা হয়েছে।
কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।
সূত্র: বাসস
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available