• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ সকাল ০৮:৪৪:৫৫ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন

৯ নভেম্বর ২০২৬ সকাল ০৭:৪১:৫১

রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা সহ বেশ কয়েকটি স্থানে পরপর ককটেল বিস্ফোরণ এবং ভাটারা এলাকায় রাস্তার পাশে থাকা একটি স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ৮ নভেম্বর রবিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে এসব সহিংসতার খবর পাওয়া যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভাটারা এলাকায় রাস্তার পাশে পার্কিং করা 'জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ'-এর একটি হলুদ রঙের বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দাঁড় করানো বাসটি দাউ দাউ করে জ্বলছে।

একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা সহ রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে ককটেল বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঢাবি এলাকায় বিস্ফোরণের ঘটনার পর পরই তাৎক্ষণিকভাবে সেখান থেকে তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরও পড়ুন

শিল্প, সংস্কৃতি আর সৃজনশীলতার মেলবন্ধনে জমে উঠেছে ‘আর্ট ঢাকা’

এছাড়া মিরপুরের পল্লবী থানার সামনে, মিরপুর-১-এর সনি সিনেমা হলের নিকটবর্তী এলাকা এবং মালিবাগে সিআইডি (CID) প্রধান কার্যালয়ের সামনেও পৃথকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাগুলোর পরপরই সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, আটক ৩
ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, আটক ৩
৮ নভেম্বর ২০২৬ রাত ০৯:৩১:৪৯