ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ে একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনায় নেওয়াজ চৌধুরী মিতু (৫৭) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
১ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের ১১ নম্বর সড়কের ১৫ নম্বর বাসার সাততলা ভবনের সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
পরিবারিক সূত্রে জানা গেছে, আগুন লাগার সময় নেওয়াজ চৌধুরী বাসার ভেতরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তিনি আটকা পড়েন এবং পরে মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পরে নেওয়াজ চৌধুরীকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তার বাসার আসবাবপত্রসহ অন্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
সূত্র: জাগো নিউজ
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available