• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১০:৩৩:১১ (26-Nov-2026)
  • - ৩৩° সে:

চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

২৬ নভেম্বর ২০২৬ রাত ০৯:৪৭:২৮

চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

২৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে একে একে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার এসব তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে স্যার সলিমুল্লাহ ও ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ

তিনি জানান, প্লাস্টিকের গোডাউনে আগুন লাগার ঘটনায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও ফায়ার সার্ভিসের কাছে আসেনি।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ