ডেস্ক রিপোর্ট: রাজধানী থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে গ্রেফতার করেছে পুলিশ।
২৩ সেপ্টেম্বর বুধবার রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোশতাক আহমেদ রুহী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। ২০২৪ সালে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করলে সংসদ সদস্য পদ হারান তিনি।
মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম সাবেক এই এমপিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নেত্রকোণা-১ আসনের কার্যক্রম নিষিদ্ধ দলের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী (৬৫) মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসায় আত্মগোপনে আছেন।
পরে জরুরি ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় আনা হয়। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available