• ঢাকা
  • |
  • রবিবার ১৮ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৪:৩৬:২৩ (02-Aug-2026)
  • - ৩৩° সে:

ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান ড. সব্বির মোস্তফা খান

২ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৫২:৪৪

ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান ড. সব্বির মোস্তফা খান

অনলাইন ডেস্ক: ঢাকা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. প্রকৌশলী মো. সব্বির মোস্তফা খান।

২ আগস্ট রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৫’-এর ধারা ৭(১) অনুচ্ছেদ অনুযায়ী তাকে আগামী ৩ বছরের জন্য এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

সাব্বির মোস্তফা বুয়েটের ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক। পেশাগত জীবনে পদ্মা সেতু সংযোগ সড়ক, পায়রা সমুদ্রবন্দর, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভসহ অর্ধশতাধিক গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো প্রকল্পে বিশেষজ্ঞ এবং বর্তমানে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর সম্মানী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ