• ঢাকা
  • |
  • রবিবার ৭ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:৪২:২৩ (21-Jun-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ১০

২১ জুন ২০২৬ দুপুর ১২:২৮:৫৪

রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ১০

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরের কলেজগেট এলাকায় মিছিলের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

২১ জুন রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন— সজীব সর্দার, মো. নাজির হোসেন, মো. কবির, কালাম ফরাজি, আলী রাজ হুসাইন, স্বপন, সিরাজ, মো. হেলাল হোসেন ও আসাদ উদ্দিন।

এডিসি জুয়েল রানা বলেন, রোববার সকালে কলেজগেট এলাকায় মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র: চ্যানেল২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বছরের দীর্ঘতম দিন আজ
বছরের দীর্ঘতম দিন আজ
২১ জুন ২০২৬ দুপুর ১২:৪৯:২৪







Follow Us