• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা বৈশাখ ১৪৩৩ সকাল ১১:৫১:৩৭ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে নববর্ষ উপলক্ষে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

১৪ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৫৭:৫১

রাজধানীতে নববর্ষ উপলক্ষে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করতে ২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

১৪ এপ্রিল মঙ্গলবার পহেলা বৈশাখকে ঘিরে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

Ad
Ad

গুরুত্বপূর্ণ যেসব স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে, তার মধ্যে রয়েছে রমনা বটমূল ও এর আশপাশের এলাকা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, কাকরাইল, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গেট, দোয়েল চত্বর, শাহবাগে জাতীয় জাদুঘর এলাকা, শহীদ জিয়া শিশু পার্ক, রমনা মঞ্চ এবং ধানমন্ডির রবীন্দ্র সরোবর।

Ad

বিশেষ করে রমনা বটমূলে ছায়ানটের ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তারা দায়িত্ব পালন করছে। পাশাপাশি, সকল নাগরিককে শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও নিরাপদ পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনের আহ্বান জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





প্রধানমন্ত্রী টাঙ্গাইলে যাচ্ছেন আজ
প্রধানমন্ত্রী টাঙ্গাইলে যাচ্ছেন আজ
১৪ এপ্রিল ২০২৬ সকাল ০৯:১৩:১২




বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ
বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ
১৪ এপ্রিল ২০২৬ সকাল ০৮:২২:৪০

দাউদকান্দিতে ট্রাক উল্টে নিহত ৭
দাউদকান্দিতে ট্রাক উল্টে নিহত ৭
১৪ এপ্রিল ২০২৬ সকাল ০৮:১৩:৫৪


Follow Us