• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সকাল ০৬:২৭:২০ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে আগুন

আহতদের আর্থিক সহায়তা দিলেন জেলা প্রশাসন

৫ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৫৮:৪৭

আহতদের আর্থিক সহায়তা দিলেন জেলা প্রশাসন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বরে গ্যাস লাইটার তৈরির কারখানায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহত জিসান ও আসিফ মোল্লাকে ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছেন ঢাকা জেলা প্রশাসন। এই ঘটনায় আহতরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

৫ এপ্রিল রোববার জেলা প্রশাসক রেজাউল করিমের নির্দেশে আহতদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে এ আর্থিক সহায়তা তুলে দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ওমর ফারুক।

ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ছাইফুল্লাহ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে

তিনি বলেন বলেন, কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বরে গ্যাস লাইটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহত জিসান ও আসিফ মোল্লাকে ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই জনের পরিচয় প্রাথমিকভাবে শনাক্ত করা গেলেও বাকিদের মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পরিচয় নিশ্চিত হওয়ার পর মৃতদের পরিবারকে মানবিক সহায়তার আওতায় ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।

আরও পড়ুন

রূপায়ণ সিটি উত্তরাতে চালু হচ্ছে অষ্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাস

উল্লেখ, ৪ এপ্রিল শনিবার দুপুর ১টার দিকে কারখানাটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম বিষয়টি নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ