• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:৫৬:৫৯ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

তেজগাঁওয়ে বেতনের দাবিতে পোশাককর্মীদের বিক্ষোভ, যান চলাচল ব্যাহত

৫ এপ্রিল ২০২৬ সকাল ১১:৫৪:০১

তেজগাঁওয়ে বেতনের দাবিতে পোশাককর্মীদের বিক্ষোভ, যান চলাচল ব্যাহত

নিজস্ব প্রতিবেদক: বেতনের দাবিতে রাজধানীর তেজগাঁও লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশিল্পের শ্রমিকরা।

৫ এপ্রিল রোববার সকালে শুরু হওয়া এ কর্মসূচির কারণে গুরুত্বপূর্ণ এই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১০টার পর তেজগাঁও লিংক রোডের মহাখালী ও নাবিস্কোর মাঝামাঝি এলাকায় নাসা গ্রুপের প্রায় ৭০০ থেকে ৮০০ পোশাককর্মী বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এ সময় তেজগাঁও-মহাখালী-উত্তরা এবং উত্তরা-মহাখালী-তেজগাঁও রুটে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেয়। তারা জানায়, উত্তরা-মহাখালী রুটে চলাচলের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যেতে পারে। এছাড়া মহাখালী ফ্লাইওভার হয়ে উত্তরা, গুলশান ও বনানী থেকে তেজগাঁও অভিমুখে যাতায়াত সম্ভব।

অন্যদিকে, কাকলী মোড় থেকে কামাল আতাতুর্ক সড়ক হয়ে গুলশান-২, নতুন বাজার ও গুলশান-১ হয়ে রামপুরা ও হাতিরঝিলমুখী যান চলাচল অব্যাহত রাখা হয়। বিপরীত দিক থেকেও একইভাবে বিকল্প পথে চলাচল করা যায়।

বেলা ১১টার দিকে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
১২ জুন ২০২৬ বিকাল ০৩:৪৩:৩৭







৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
১২ জুন ২০২৬ দুপুর ০১:০৯:০৩


Follow Us