• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই চৈত্র ১৪৩২ সকাল ১০:৩৬:৫৬ (29-Mar-2026)
  • - ৩৩° সে:

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণীর মরদেহ দেশে আসছে আজ

২৯ মার্চ ২০২৬ সকাল ০৮:৪৯:৫০

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণীর মরদেহ দেশে আসছে আজ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহে আজ দেশে আসবে।

২৯ মার্চ রোববার সন্ধ্যায় দিলারা হাফিজের মরদেহ দেশে আনা হবে।

Ad
Ad

পরদিন ৩০ মার্চ সোমবার বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

Ad

পরে বাদ জোহর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





গাজরের বীজের তেল কি ত্বকের জন্য ভালো?
গাজরের বীজের তেল কি ত্বকের জন্য ভালো?
২৯ মার্চ ২০২৬ সকাল ০৯:৩২:৪৫







Follow Us