• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে বৈশাখ ১৪৩৩ রাত ০২:২৯:৪১ (03-May-2026)
  • - ৩৩° সে:

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩

১৮ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৪৩

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সদরঘাট এলাকায় দুই লঞ্চের সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় পানিতে ডুবে আরও তিনজন নিখোঁজ রয়েছেন।

১৮ মার্চ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

Ad
Ad

প্রাথমিকভাবে জানা যায়, ‘আসা যাওয়া-৫’ লঞ্চে ট্রলার দিয়ে যাত্রী তোলার সময় ‘জাকির সম্রাট-৩’ নামের একটি লঞ্চ পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লঞ্চের চাপায় দুইজনের মৃত্যু হয়।

Ad

দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us