• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫২:০৬ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

ভোট দিয়ে পরিবার নিয়ে ফেসবুকে ছবি শেয়ার করলেন তারেক রহমান

১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:২১:৪৪

ভোট দিয়ে পরিবার নিয়ে ফেসবুকে ছবি শেয়ার করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ভোট প্রদান করেছেন। তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

Ad

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোট দেওয়ার পর তারা তিনজনের আঙুলে অমোচনীয় কালি দেখা গেছে।

Ad
Ad

তারা ভোট দিয়েছেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় তলার একটি বুথে, সকাল পৌনে ১০টায়। একই কেন্দ্রে ভোট দিয়েছেন তারেক রহমানের স্ত্রী ও মেয়েও। তারেক রহমান ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী, পাশাপাশি তিনি বগুড়া-৬ আসনেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান বৃহস্পতিবার সকাল ৯টা ৩৬ মিনিটে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ভোট দেন।তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

তার নিরাপত্তার জন্য সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন ছিলেন। এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার গঠন করলে তিনি প্রধানমন্ত্রী হবেন।

তারেক রহমান শুধু ঢাকা-১৭ আসনেই নয়, তার পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকেও ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ২৫ নভেম্বর দীর্ঘ ১৭ বছরের লন্ডনের নির্বাসনের পর দেশে ফেরেন তিনি এবং ২৭ নভেম্বর ভোটার হন। 

রাজনৈতিক জীবন শুরু করেন সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদের বিরোধী আন্দোলনে, এরপর ১৯৮৮ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্য হন। ২০০২ সালে সিনিয়র যুগ্ম সম্পাদক, ২০০৭ সালে নির্বাসিত, ২০০৯ সালে সিনিয়র ভাইস-চেয়ারম্যান এবং ২০১৮ সালে ভারপ্রাপ্ত চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব নেন।

গত ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যু বরণ করার পর ৯ জানুয়ারি তারেক রহমানকে দলের স্থায়ী কমিটি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আখাউড়ায় নাতির কোলে চড়ে ভোট দিলেন দাদা
আখাউড়ায় নাতির কোলে চড়ে ভোট দিলেন দাদা
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৩:৪৬

ভোট কারচুপি হলে মেনে নেওয়া হবে না: মির্জা আব্বাস
ভোট কারচুপি হলে মেনে নেওয়া হবে না: মির্জা আব্বাস
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:৩৬

রাঙামাটিতে জাল ভোট দিতে গিয়ে যুবক আটক
রাঙামাটিতে জাল ভোট দিতে গিয়ে যুবক আটক
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩১:০১

হান্নান মাসউদের স্ত্রী-ভাইয়ের ওপর হামলা অভিযোগ
হান্নান মাসউদের স্ত্রী-ভাইয়ের ওপর হামলা অভিযোগ
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২৫:২৭


সপরিবারে ভোট দিলেন নূরুল ইসলাম বুলবুল
সপরিবারে ভোট দিলেন নূরুল ইসলাম বুলবুল
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:০০:১৭


নাতির কোলে চড়ে ভোট দিতে এলেন ৯০ বছরের বৃদ্ধ
নাতির কোলে চড়ে ভোট দিতে এলেন ৯০ বছরের বৃদ্ধ
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:২১:৫০



Follow Us