• ঢাকা
  • |
  • সোমবার ২২শে আষাঢ় ১৪৩৩ সকাল ০৭:১৩:২৩ (06-Jul-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

১৬ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৫৬:৩০

কেরানীগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বলাকা পরিবহন নামে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

১৫ নভেম্বর শনিবার দিবাগত রাত তিনটার দিকে রাজেন্দ্রপুর বাজার এলাকায় ঢাকা মাওয়া হাইওয়ের সার্ভিস লেন এই ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত তিনটার দিকে একটি সাদা মোটরসাইকেলে করে তিন যুবক বাসটিতে আগুন দিয়ে চলে যায়। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী পানি দিয়ে নেভানোর চেষ্টা করা হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

পোস্তগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার জানান, ‘কেরানীগঞ্জ থানার পেট্রোল টিম আগুন লাগার সংবাদ দিলে দ্রুত ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে গাড়ির ভেতরের সিট, জানালার গ্লাস ও ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিক গাড়ির মালিক পক্ষের কাউকে না পাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাল ইরান
বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাল ইরান
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৪


আগামীকাল কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলাম
আগামীকাল কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলাম
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:০০




পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:০৮

Follow Us