• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ রাত ০৮:৩৩:৩৬ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

ঢাকা-১৭ আসনে প্রার্থী হচ্ছেন কাজী এনায়েত উল্লাহ

৮ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫:৪৯

ঢাকা-১৭ আসনে প্রার্থী হচ্ছেন কাজী এনায়েত উল্লাহ

সাজেদুল হক প্রান্ত, প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন ফ্রান্স প্রবাসী কাজী এনায়েত উল্লাহ।

তার ঘনিষ্ঠ একটি সূত্র ৬ নভেম্বর বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে।

Ad
Ad

কাজী এনায়েত উল্লাহ রাজধানীর বনানীর ঐতিহ্যবাহী চেয়ারম্যান বাড়ির উত্তরাধিকারী এবং প্রয়াত চেয়ারম্যানের ভাগ্নে। বিদেশে অবস্থান করেও তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্কের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখছেন।

Ad

লেখক হিসেবেও বেশ পরিচিত তিনি। তার প্রকাশিত গ্রন্থগুলো হচ্ছে-বিশ্বপ্রবাস (শব্দশৈলী, ২০১৯), উপন্যাস-ভালোবাসার রূপান্তর (প্রথমা প্রকাশন, ২০২০) এবং সময়ের প্রেক্ষিতে (প্রথমা প্রকাশন, ২০২৩)। গ্রল্পগ্রন্থ-নিরুদ্দেশ (প্রথমা প্রকাশন, ২০২২) এবং প্রত্যাশা (অন্যপ্রকাশ, ২০২৩)।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, প্রবাসী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে কাজী এনায়েত উল্লাহর দীর্ঘ অভিজ্ঞতা, মানবিক কর্মকাণ্ড ও সাংস্কৃতিক নেতৃত্ব তাকে এ আসনে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী হিসেবে তুলে ধরেছে।

প্রসঙ্গত, ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি’র চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া, জামায়াতে ইসলামী বাংলাদেশ, এনসিপির তাসনীম জারাসহ কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থী নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৪
সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৪
২০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:৩৮






Follow Us