• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ০২:০৫:৫৫ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

জুলাই শহীদ এবং নতুন প্রজন্মের স্বপ্ন পূরণের একমাত্র ভরসাস্থল জামায়াত: সেলিম উদ্দিন

১৮ অক্টোবর ২০২৫ দুপুর ০২:৫৫:৪৮

জুলাই শহীদ এবং নতুন প্রজন্মের স্বপ্ন পূরণের একমাত্র ভরসাস্থল জামায়াত: সেলিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানকে বিজয়ী করতে হলে এলাকার প্রতিটি ঘরে তাঁর সালাম ও দাওয়াত পৌঁছে দিতে হবে বলে মন্তব্য করেছেন দলের ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে ইমানুয়েলস পার্টি সেন্টারে আয়োজিত ঢাকা-১৭ আসনের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

Ad
Ad

সেলিম উদ্দিন বলেন, ‘এই নির্বাচন শুধু ভোটের লড়াই নয়, এটি দেশের মানুষের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের লড়াই। এ লড়াইয়ে পূর্ণ দ্বীনি চেতনা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। ইসলামী আন্দোলনের কর্মীরা কখনো অলস থাকে না। কারণ, মানুষের কল্যাণে কাজ করা ব্যক্তিদের কোনো অবসর থাকে না—এটা আমাদের প্রিয় নবী (সা.) ও সাহাবাদের জীবনের শিক্ষা।’

Ad

তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলনের হাজারো শহীদ এবং নতুন প্রজন্মের স্বপ্ন পূরণের একমাত্র ভরসাস্থল হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।’

সম্মেলনে আরো বক্তব্য দেন ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।

সম্মেলনের দ্বিতীয় পর্বে ঢাকা-১৭ আসনে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পোলিং এজেন্টদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১




Follow Us