• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ০৯:০৭:৩২ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

মোহাম্মদপুর জোনের এসিসহ পুলিশের ৩ কর্মকর্তা প্রত্যাহার

২০ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:৪৭:৩৫

মোহাম্মদপুর জোনের এসিসহ পুলিশের ৩ কর্মকর্তা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) পরিদর্শক (অপারেশন) ও ডিউটি অফিসারসহ তিনজন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

১৯ সেপ্টেম্বর শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিএমপির এক আদেশে প্রশাসনিক কারণে এসিকে ডিএমপি সদরদপ্তরে, ইন্সপেক্টর (অপারেশনস) ও ডিউটি অফিসারকে কেন্দ্রীয় রিজার্ভ অফিসে সংযুক্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—জোনের সহকারী কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান, পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম এবং ডিউটি অফিসার এস আই মাসুদুর রহমান।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, মোহাম্মদপুরের এসি পরিদর্শক অপারেশন ও একজন সাব ইন্সপেক্টরকে প্রশাসনিক কারণে ক্লোজ করা হয়েছে।

প্রশাসনিক কারণ কি এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এর বেশি আমার কিছু জানা নেই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪




ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৪৬

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:৪৬