• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে চৈত্র ১৪৩২ রাত ০৮:৪৩:৫৭ (08-Apr-2026)
  • - ৩৩° সে:

ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে ঢামেক চিকিৎসকদের হাতাহাতি, জরুরি সেবা বন্ধ

৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৩২:৫২

ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে ঢামেক চিকিৎসকদের হাতাহাতি, জরুরি সেবা বন্ধ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হাতাহাতির ঘটনায় ঢামেক হাসপাতালের জরুরি সেবা আপাতত বন্ধ রয়েছে।

৮ এপ্রিল বুধবার বিকেল সাড়ে ৫টার পর এ ঘটনার সূত্রপাত হয় বলে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক নিশ্চিত করেছেন।

Ad
Ad

তিনি বলেন, আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে জরুরি বিভাগে নতুন করে রোগী নেওয়া হচ্ছে না। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত রয়েছে। আপাতত জরুরি বিভাগে চিকিৎসা সেবা চলছে না।

Ad

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আজ বিকেল সাড়ে পাঁচটার পর আমাদের কাছে সংবাদ আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের কয়েকজন চিকিৎসকের কাটাকাটি হয়েছে। এই সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে আমাদের পুলিশের টিম গিয়েছে। পরিস্থিতির স্বাভাবিক রাখতে আমরা কাজ করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



হামের উপসর্গে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু
হামের উপসর্গে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু
৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:২২:১৮









Follow Us